বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে OpenAi-এর মামলা
বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং নিজেদের ভবিষ্যৎ এআই ডিভাইস তৈরির উদ্যোগে বাধা দেওয়ার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই। শুক্রবার (২৭ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি।


