স্থানীয় নির্বাচন নিয়ে রোববার থেকে ইসির সংলাপ শুরু
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত তিন দিন এই আলোচনা চলবে।



