মির্জাপুরে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মির্জাপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



