আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা
দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হবে।



