রবির ফোরজি সাইট ২০ হাজার ছাড়াল
দেশজুড়ে ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন মাইলফলক অর্জন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটির ফোরজি সাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর ফলে দেশের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ রবির ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে।

