চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে আসছে নতুন মডেল
চ্যাটজিপিটির ‘চ্যাট’ ট্যাবে নিজেদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬.২ সল’ যুক্ত করা শুরু করেছে ওপেনএআই। চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্সে মডেলটি উন্মুক্ত করার পর এবার চ্যাটজিপিটির সাধারণ কথোপকথনের জন্য ব্যবহৃত চ্যাট ট্যাবেও মডেলটি যুক্তের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

