ইউটিউবে প্রশ্ন ফাঁস, আগেই অনুষ্ঠিত হয়েছে ৫ পরীক্ষা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই ইউটিউবে ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ‘Abir Mentor’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।



