রাজধানীতে আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫১৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৪ জনসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়।


