২০২৮ সালের শিক্ষাক্রমে ১৪ দেশের কারিকুলাম পর্যালোচনা করছে এনসিটিবি
২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রম প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম বিশ্লেষণ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।


