নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় দুর্বৃত্তদের আগুন
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।


