শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, ৩৬ বছর পর স্বজনদের অপেক্ষার অবসানের আশা
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞের একটি বিস্মৃত অধ্যায় সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাদামে একটি গণকবর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

