দুই পারমাণবিক স্থাপনার মাঝে বিশাল ‘সামরিক কমপ্লেক্স’ নির্মাণ করছে ইরান, দ্রুত চলছে কাজ
ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার চিত্র উঠে এসেছে।


