যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের
ইরানে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যেকোনো সময় ইরানে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে ইসরাইলি সেনাবাহিনীর।


