৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা
দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না।



