নাশকতার পরিকল্পনার অভিযোগে নড়াইলের যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।



