‘রামায়ণ’ নিয়ে বিতর্ক, প্রদর্শন বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমা ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটিতে রাবণকে মহিমান্বিত করা এবং সীতাকে অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিতে দেখানোর মতো বিষয় নিয়ে আপত্তি উঠেছে বিভিন্ন মহলে।


