প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মারলেন মেসি, দেখালেন হলুদ কার্ড
এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে বল ছুড়ে মারার ঘটনায় আলোচনায় এসেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।



