কালিয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার খবর ভিত্তিহীন, দাবি বিএনপির
নড়াইলের কালিয়া উপজেলায় সহিংসতার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। দলটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শতাধিক হিন্দু পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার তথ্য ছড়ানো হলেও বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।



