বিপিএল ফিক্সিংয়ে ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে স্পট ফিক্সিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



