ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলোর বর্তমান কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে। ভিসা আবেদন গ্রহণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


