সিলিন্ডার থেকে আগুন, মায়ের পর মারা গেল দেড় বছরের শিশুটিও
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মায়ের পর এবার তাঁর দেড় বছর বয়সী শিশু সন্তানও মারা গেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।



