পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনতাই, চালককে মারধর
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের গতিরোধ করে চালককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ সময় চালকের মোবাইল ফোন ভেঙে ফেলে পালিয়ে যান তাঁরা।



