টানা বৃষ্টিতে বাজারে ক্রেতার খরা, চড়া সবজির দাম
টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কমে গেছে। এতে বেচাকেনা কমে লোকসানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি সংগ্রহ ও পরিবহনে বিঘ্ন ঘটায় বাজারে কমেছে সরবরাহ।



