রোহিঙ্গা গণহত্যার রায়ের পর লন্ডনে মিয়ানমারের উপদেষ্টা বহিষ্কার
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।

