নিখোঁজের তিন দিন পর কুয়াকাটায় মিলল বিচারক, স্বেচ্ছায় ছিলেন আত্মগোপনে
বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। পারিবারিক কারণে তিনি কুয়াকাটায় গিয়ে মোবাইল ফোন বন্ধ রেখে অবস্থান করছিলেন।



