গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, বাজছে ৭ মার্চের ভাষণ
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। অবরোধের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।



