ক্ষমতার রাজনীতির বাইরে যে মানুষটি ছিলেন মজলুমের কণ্ঠস্বর
বাংলার রাজনীতিতে অনেক নেতা এসেছেন, ক্ষমতার কেন্দ্রে থেকেছেন, ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। কিন্তু এমন নেতা খুব বেশি নেই, যাঁর রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক।



