রাবির প্রধান ফটকে হাতবোমা বিস্ফোরণ, প্রক্টরকে ক্যাম্পাস বন্ধের হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বোমা বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।