শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় ইনু-দীপু মনিসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি ও শামসুল হক টুকুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


