দেশে নতুন দুটি থানা গঠনের অনুমোদন
দেশে নতুন দুটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। কক্সবাজারের মাতামুহুরী ও বগুড়ার মোকামতলায় নতুন থানা স্থাপন করা হবে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন, দুটি পৌরসভা গঠন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


