গাজীপুরে ২৯ পোশাক কারখানায় বন্ধ ঘোষণা
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে নতুন করে আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার রাতে ১৩টি এবং রবিবার সকালে ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।



