হরমুজ প্রণালি ও আশপাশে অন্তত ২৫ নাবিক নিহত: জাতিসংঘ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত ১১ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।


