বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় হায়ার
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) হিসেবে গড়ে তুলতে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে হায়ার বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে উৎপাদন সক্ষমতা বাড়ানো, আমদানিনির্ভরতা কমানো এবং দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বিকাশে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।



