জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় জনপদ। প্রতিনিয়ত বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা, জলোচ্ছ্বাস ও বসতভিটা হারানোর ঝুঁকি। এর সবচেয়ে বড় ভুক্তভোগীদের অন্যতম উপকূলের মানুষ।



