জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


