ফ্যাসিস্টদের গুপ্ত হামলা ঠেকাতে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, সরকারের দুর্বলতার কারণে সাধারণ মানুষ আবারও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন।


