শেখ হাসিনা আবারও ফ্যাসিবাদী শাসন চালানোর স্বপ্ন দেখছেন : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তখন প্রতিবাদ করলে তৎকালীন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন, আদালত তার গতিতে চলে, আইন তার গতিতে চলে।



