দুর্ঘটনার ঠিক তিন বছর পর একই দিনে কুবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঠিক তিন বছর পর একই দিনে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।


