ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ডিসেম্বরে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করছে। পাঁচ দফা দাবিতে দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।



