শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে সরকার
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এবং আইনগত ভিত্তি যাচাই করছে সরকার। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং এ ধরনের আবেদন করার আইনগত অধিকার তাঁর রয়েছে কি না, তা পর্যালোচনা করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।


