জয়পুরহাটের ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম
জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. আল মামুন মিয়াকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় এ দাবি জানানো হয়েছে।



