মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
মাইন বিস্ফোরণের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (৮ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।


