সিরিয়া-সৌদি আরবের একাধিক চুক্তি সই, ৪০ কোটি ডলারের ঋণ
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা এবং সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি সৌদি ঋণ।


