১২ বছর আগে বিচ্ছেদ, সাবেক শাশুড়িকে দেখভালের দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন নারী
সাবেক স্বামী এবং শ্বশুরের মৃত্যুর পর নিঃসঙ্গ হয়ে পড়া সাবেক শাশুড়িকে নিজের সংসারে পরম ভালোবাসায় আশ্রয় দিয়েছেন চীনের এক নারী। প্রায় ১২ বছর আগে বিচ্ছেদ হয়ে গেলেও পারিবারিক ও সামাজিক সম্পর্কের এই অনন্য নজির সামাজিক মাধ্যমে বিপুল প্রশংসা কুড়াচ্ছে।


