অধ্যক্ষ ছেলের পাকা বাড়ি, ৮০ বছরের মায়ের ঠাঁই জরাজীর্ণ ঘরে
যে বয়সে সন্তানের কাছে আশ্রয়, যত্ন আর নিরাপত্তা পাওয়ার কথা, সেই বয়সে জরাজীর্ণ একটি ঘরে দিন কাটছে ৮০ বছর বয়সী মমেনা বেগমের। ঘরের টিনের চাল ও বেড়ার অসংখ্য ফুটো দিয়ে দিনে সূর্যের আলো, রাতে চাঁদের আলো ঢোকে।




