নড়াইলে নিখোঁজের ৩ দিন পর চিত্রা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নড়াইলে নিখোঁজের ৩ দিন পর কিশোর ওসমান মোল্যা ওরফে অনিকের (১৫) অর্ধগলিত মরদেহ চিত্রা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের পিরোলী-শীতলবাটি এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের একটি দল।


