বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
দুপুর ০২:০১:০২
ব্রেকিং

দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে ধীরগতির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পগুলোতে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।