৫ দিনে ৪ দফায় বাড়লো সোনার দাম, এখন ভরি কত
দেশের বাজারে পাঁচ দিনে চার দফায় সোনার গহনার দাম বেড়েছে ৬ হাজার ৮২৪ টাকা। মাঝখানে একদিন কমেছিল ২ হাজার ৮৫৮ টাকা। সর্বশেষ ২২ ক্যারেট সোনার গহনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাজুস


