এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেয়ার নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রোববার (২৯ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষ থেকে পাঠানো সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।



