জামানত কমানোসহ সুষ্ঠু ভোটের দাবি দলগুলোর
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের জামানতের পরিমাণ অনেক বেশি। এটি কমানো উচিত। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকারের নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভার প্রথম দিনে এ দাবি উঠেছে।



